প্রাইভেসি পলিসি
জৈব নিবাস (JOIBONIBAS) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই নীতিমালায় জানানো হলো আমরা কী তথ্য নিই এবং কীভাবে ব্যবহার করি।
আমরা যে তথ্য সংগ্রহ করি
- নাম, মোবাইল নম্বর ও ডেলিভারি ঠিকানা
- অ্যাকাউন্ট খুললে ইমেইল ও পাসওয়ার্ড (পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়)
- অর্ডারের ইতিহাস ও পেমেন্টের ধরন
- ওয়েবসাইট ব্যবহারের সাধারণ তথ্য (ব্রাউজার, ডিভাইস) — সেবা উন্নত করার জন্য
তথ্য যেভাবে ব্যবহার করি
- অর্ডার প্রসেস, নিশ্চিতকরণ ও ডেলিভারির জন্য
- অর্ডার সংক্রান্ত SMS বা ফোন কলের জন্য
- অফার ও নতুন পণ্যের খবর জানাতে (আপনি চাইলে বন্ধ করতে পারবেন)
তথ্য শেয়ার
আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি না। শুধুমাত্র ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য (নাম, নম্বর, ঠিকানা) কুরিয়ার প্রতিষ্ঠানকে দেওয়া হয়, এবং আইনগত বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
কুকিজ
কার্ট ও লগইন মনে রাখার জন্য ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে। ব্রাউজার থেকে কুকিজ বন্ধ করলে কিছু সুবিধা ঠিকমতো কাজ নাও করতে পারে।
যোগাযোগ
আপনার তথ্য মুছে ফেলতে বা এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কল করুন 01646498120 অথবা ইমেইল করুন info@joibonibas.com।
Nuts & Seeds
Healthy Breakfast
Natural Drinks
Natural Oils
Authentic Deshi Foods
Pantry / Everyday Healthy Foods