শর্তাবলি (Terms & Conditions)

জৈব নিবাসের ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মত হচ্ছেন।

অর্ডার ও মূল্য

  • সব মূল্য বাংলাদেশি টাকায় এবং ডেলিভারি চার্জ আলাদা
  • স্টক শেষ হলে বা মূল্য ভুল প্রদর্শিত হলে আমরা ফোনে জানিয়ে অর্ডার বাতিল বা সংশোধন করার অধিকার রাখি
  • অফার ও ছাড় নির্দিষ্ট সময় ও স্টক পর্যন্ত প্রযোজ্য

পণ্যের ছবি ও বর্ণনা

প্রাকৃতিক পণ্য হওয়ায় রং, আকার বা দানার গঠনে ছবির সাথে সামান্য পার্থক্য থাকতে পারে। ওজন ও পরিমাণ পণ্যের বিবরণে উল্লেখ করা থাকে।

অর্ডার বাতিল

পণ্য পাঠানোর আগে যেকোনো সময় ফোন করে অর্ডার বাতিল করা যাবে। পাঠানোর পর বাতিল করলে ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।

ভুয়া অর্ডার

বারবার অর্ডার করে গ্রহণ না করলে বা ভুল তথ্য দিলে পরবর্তী অর্ডারে অগ্রিম ডেলিভারি চার্জ চাওয়া বা অর্ডার গ্রহণ না করার অধিকার আমরা রাখি।

পরিবর্তন

প্রয়োজনে এই শর্তাবলি যেকোনো সময় হালনাগাদ করা হতে পারে; সর্বশেষ সংস্করণ এই পেজেই পাওয়া যাবে।

WhatsApp